সংক্ষেপে উত্তর

ট্রেডমার্ক বাংলাদেশে রেজিস্ট্রেশন তিনটি ফি-ধাপে হয়: ১) আবেদন জমা (Filing), ৩) জার্নালে প্রকাশ (Publication), ৪) রেজিস্ট্রেশন সনদ (Registration)। মাঝে ২ নম্বর ধাপে পরীক্ষা (Examination) হয়, সেখানে আপত্তি না এলে খরচ নেই। একটি মার্ক, একটি ক্লাসে মোট খরচ ৬৩,৬০০ টাকা (সরকারি ফি ৩৩,৭০০ + আমাদের সার্ভিস চার্জ ২৯,৯০০)। শুধু নাম, শুধু লোগো, নাকি নামসহ লোগো, কোনটা কয়টা আবেদন লাগবে, তা নিচে সহজ করে বলা আছে।আপত্তি বা অপোজিশন না হলে সাধারণত ১২ থেকে ১৮ মাসের মধ্যে রেজিস্ট্রেশন হয়ে যায়।

১২–১৮ মাস
আপত্তি/অপোজিশন না হলে রেজিস্ট্রেশন
৬৩,৬০০ ৳
রেজিস্ট্রেশন, এক মার্ক এক ক্লাস
৩৯,১৫০ ৳
রিনিউয়াল, এক মার্ক এক ক্লাস
কোনো হিডেন চার্জ নেই
ধাপ অনুযায়ী পরিষ্কার ফি

আগে ঠিক করুন: শুধু নাম, শুধু লোগো, নাকি নামসহ লোগো?

ট্রেডমার্ক তিন ধরনের হতে পারে। আপনি কোনটা রেজিস্টার করবেন, তার ওপর আবেদনের সংখ্যা ও খরচ নির্ভর করে।

ওয়ার্ড মার্ক

শুধু নাম বা লেখা

যেমন শুধু নমুনা ফুডস লেখা। ফন্ট বা রং যেমনই হোক, নামটাই সুরক্ষিত থাকে। এটা ১টি আবেদন।

লোগো মার্ক

শুধু ছবি বা চিহ্ন

যেমন একটি পাখির ছবি, যার ভেতরে বা পাশে কোনো লেখা নেই। এটা ১টি আবেদন।

কম্বাইন্ড মার্ক

লোগো ও নাম একসাথে

যেমন পাখির ছবির নিচে বা ভেতরে নমুনা ফুডস লেখা, সব মিলিয়ে একটি ডিজাইন। এটা ১টি আবেদন।

সহজ নিয়ম: নাম আর লোগো যদি আলাদা আলাদা হয় (দুটোকে আপনি আলাদাভাবে ব্যবহার করবেন), তাহলে দুটো আলাদা মার্ক, তাই ২টি আবেদন। আর নাম লোগোর ভেতরে বা সাথে একটাই ডিজাইনে থাকলে সেটা কম্বাইন্ড মার্ক, তাই ১টি আবেদন।

কম্বাইন্ড মার্ক রেজিস্টার করলে সুরক্ষা পুরো ডিজাইনের ওপর। শুধু নামটা সবখানে নিরাপদ রাখতে চাইলে নামের জন্য আলাদা ওয়ার্ড মার্ক করা ভালো। কোনটা আপনার জন্য ঠিক, আমরা বলে দিই।

ধাপ ০: আগে সার্চ, নামটা কি খালি আছে?

রেজিস্ট্রেশনের ধাপগুলো: কোন ধাপে কী করতে হয়, কত টাকা

১

ধাপ ১: আবেদন জমা (Filing)

সরকারি ফি ৭,২৫০সার্ভিস চার্জ ৭,৮০০মোট ১৫,০৫০
  • আপনি দেন: আবেদনকারীর নাম-ঠিকানা, মার্ক (নাম অথবা লোগোর ছবি), পণ্যের তালিকা, আর স্বাক্ষর করা পাওয়ার অব অ্যাটর্নি (POA)।
  • আমরা করি: TM-01 ও TM-10 ফর্ম তৈরি করে স্ট্যাম্প ডিউটিসহ আবেদন জমা দিই।
  • ফল: আবেদন নম্বর পাওয়া যায়। এখন থেকে আপনার আবেদন পেন্ডিং।
২

ধাপ ২: পরীক্ষা (Examination), আলাদা ফি নেই

আপত্তি না এলে খরচ নেই
  • অফিস দেখে মার্কটি নিয়মমাফিক কি না এবং আগের কোনো মার্কের সাথে মিলে যায় কি না।
  • আপত্তি না এলে সরাসরি ধাপ ৩-এ যাওয়া যায়।
2A

ধাপ 2A: পরীক্ষায় আপত্তি (Objection) এলে

লিখিত জবাব ২০,০০০শুনানি ৩২,৩০০
  • অফিস কোনো আপত্তি তুললে ২ মাসের মধ্যে জবাব দিতে হয়: লিখিত জবাব, প্রয়োজনে শুনানি।
  • জবাব গ্রহণ হলে আবেদন ধাপ ৩-এ যায়। খরচের পুরো তালিকা নিচে।
৩

ধাপ ৩: জার্নালে প্রকাশ (Publication)

সরকারি ফি ৩,৪৫০সার্ভিস চার্জ ৯,১০০মোট ১২,৫৫০
  • পরীক্ষা পাস হলে প্রকাশের নোটিশ আসে। নোটিশ পেয়ে ১ মাসের মধ্যে প্রকাশের ফি জমা দিতে হয়, তাহলে মার্কটি সরকারি জার্নালে ছাপা হয়।
  • দ্রুত প্রকাশের জন্য আমরা অফিসে ফলো-আপ করি।
3A

ধাপ 3A: অপোজিশন (Opposition), জার্নালে প্রকাশের পর

সময় আনুমানিক ২ বছর বা বেশিনোটিশ/কাউন্টারস্টেটমেন্ট ১,৫৭,২৫০
  • জার্নাল অনলাইনে প্রকাশ হয়, তাই প্রকাশের পর ২ মাসের মধ্যে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যে কেউ আপনার মার্কের বিরুদ্ধে অপোজিশন (মামলা) দিতে পারে।
  • অপোজিশন এলে আপনাকে কাউন্টারস্টেটমেন্ট দিতে হয়, তারপর প্রমাণ জমা ও শুনানি চলে। এই মামলা শেষ হতে সাধারণত প্রায় ২ বছর বা তার বেশি লাগতে পারে।
  • খরচের তালিকা নিচে। আগে সার্চ করলে অপোজিশনের ঝুঁকি কমে।
৪

ধাপ ৪: রেজিস্ট্রেশন ফি ও সনদ (Registration)

সরকারি ফি ২৩,০০০সার্ভিস চার্জ ১৩,০০০মোট ৩৬,০০০
  • কেউ অপোজিশন না দিলে (বা অপোজিশনে আপনি জিতলে) রেজিস্ট্রেশন ফি জমা দিতে হয়।
  • ফি জমা দেওয়ার পর রেজিস্ট্রেশন সনদ পাওয়া যায়।
  • এই সনদ পাওয়ার পরই আপনি রেজিস্টার্ড ট্রেডমার্ক হিসেবে মার্কটি ব্যবহার করতে পারবেন।

এক নজরে মোট রেজিস্ট্রেশন খরচ (প্রতি মার্ক, প্রতি ক্লাস)

মোট রেজিস্ট্রেশন খরচ · এক মার্ক, এক ক্লাস
৬৩,৬০০ টাকা
সরকারি ফি ৩৩,৭০০ + আমাদের ফি ২৯,৯০০, আপত্তি বা অপোজিশন ছাড়া
ধাপসরকারি ফিআমাদের ফিমোট
ধাপ ১: আবেদন৭,২৫০৭,৮০০১৫,০৫০
ধাপ ২: পরীক্ষা——০
ধাপ ৩: প্রকাশ৩,৪৫০৯,১০০১২,৫৫০
ধাপ ৪: সনদ২৩,০০০১৩,০০০৩৬,০০০
মোট৩৩,৭০০২৯,৯০০৬৩,৬০০
১২–১৮ মাসে রেজিস্ট্রেশন*কোনো হিডেন চার্জ নেই
*আপত্তি বা অপোজিশন না হলে। সরকারি ফি বদলাতে পারে, ব্যাংক চার্জ প্রেরক দেবেন।

কী কী লাগবে (শুরু করতে আমাদের পাঠাবেন):

  • আবেদনকারীর (আপনার) পূর্ণ নাম, ঠিকানা ও জাতীয়তা।
  • মোবাইল নম্বর (WhatsApp নম্বর হলে ভালো)।
  • ইমেইল অ্যাড্রেস, আবেদনের সব আপডেট এখানে পাঠানো হবে।
  • মার্ক: নামের সঠিক বানান, আর লোগো হলে পরিষ্কার ছবি (JPEG)।
  • কোন কোন পণ্যে ব্যবহার করবেন তার তালিকা, এর থেকে ক্লাস ঠিক হয়।
  • মার্কে ইংরেজি ছাড়া অন্য ভাষার লেখা থাকলে তার ইংরেজি অনুবাদ।
  • স্বাক্ষর করা পাওয়ার অব অ্যাটর্নি, স্ক্যান কপিই যথেষ্ট (ফর্ম আমরা পাঠিয়ে দিই)।
  • অন্য দেশে আগে আবেদন করে থাকলে ৬ মাসের মধ্যে প্রায়োরিটির তথ্য।
এগুলো এখানে পাঠান
মোবাইল / WhatsApp: +880 1613 336333ইমেইল: info@supremeip.com

পুরো প্রসিডিউর ও কোনটা কতদিন লাগে:

ধাপকী হয়কতদিনখরচ (টাকা)
ধাপ ১: আবেদনসব কাগজ পেলে আমরা আবেদন জমা দিইসাধারণত ২ কর্মদিবস15,050
ধাপ ২: পরীক্ষাঅফিস মার্ক পরীক্ষা করেআনুমানিক ৬ থেকে ৮ মাস0
ধাপ 2A: আপত্তি (যদি আসে)২ মাসের মধ্যে জবাব, দরকারে শুনানিজবাব ও শুনানির ওপর নির্ভর করে20,000 থেকে
ধাপ ৩: জার্নালে প্রকাশপ্রকাশের নোটিশ পেয়ে ১ মাসের মধ্যে ফি জমা, তারপর জার্নালে ছাপাফি জমা ১ মাসের মধ্যে, ছাপা হতে কয়েক মাস12,550
ধাপ 3A: অপোজিশন (যদি আসে)প্রকাশের পর ২ মাসের মধ্যে যে কেউ দিতে পারেমামলা প্রায় ২ বছর বা বেশি157,250 থেকে
ধাপ ৪: রেজিস্ট্রেশনফি জমা, তারপর সনদকয়েক মাস36,000
Total, আপত্তি বা অপোজিশন ছাড়াসাধারণত ১২ থেকে ১৮ মাস63,600

রিনিউয়াল খরচ (প্রতি মার্ক, প্রতি ক্লাস)

রেজিস্ট্রেশনের প্রথম মেয়াদ ৭ বছর, ফাইলিংয়ের তারিখ থেকে গোনা হয়। এরপর প্রতি ১০ বছরে রিনিউ করতে হয়।

রিনিউয়ালসরকারি ফিসার্ভিস চার্জমোট (টাকা)
মেয়াদ শেষ হওয়ার আগে24,15015,00039,150
মেয়াদ শেষের পরে (৬ মাসের মধ্যে)29,90020,00049,900

দুটো খরচই স্ট্যাম্প ডিউটি ও ভ্যাটসহ। সরকারি ফি যেকোনো সময় বদলাতে পারে।

উদাহরণ: নমুনা ফুডস নামে প্যাকেটজাত মসলা

ধরুন একজন উদ্যোক্তা নমুনা ফুডস নামে প্যাকেটজাত মসলা বিক্রি করবেন (মসলা সাধারণত ক্লাস ৩০-এ পড়ে)। নামটি কাল্পনিক। তিনি কীভাবে রেজিস্টার করবেন, তার ওপর আবেদনের সংখ্যা ও খরচ বদলায়:

কী রেজিস্টার করবেনআবেদনখরচ (টাকা, এক ক্লাস)
শুধু নাম (ওয়ার্ড মার্ক)১টি63,600
শুধু লোগো (লেখা ছাড়া ছবি)১টি63,600
লোগোর সাথে নাম একসাথে (কম্বাইন্ড মার্ক)১টি63,600
নাম আলাদা + লোগো আলাদা২টি127,200
নামের ওয়ার্ড মার্ক + কম্বাইন্ড মার্ক দুটোই২টি127,200

একাধিক ক্লাসে চাইলে প্রতিটি অতিরিক্ত ক্লাসের জন্য একই ফি আবার যোগ হবে। কোন ক্লাস লাগবে তা আমরা পণ্যের তালিকা দেখে ঠিক করে দিই। সার্চ আলাদা: প্রতি মার্কে অনানুষ্ঠানিক ১,৫০০ বা আনুষ্ঠানিক ৭,৩০০ টাকা।

ধাপ 2A: পরীক্ষায় আপত্তি এলে খরচ

আপত্তি না এলে কোনো বাড়তি খরচ নেই। আপত্তি এলে জবাব দেওয়ার খরচ আলাদা:

কাজসরকারি ফিসার্ভিস চার্জমোট
লিখিত জবাব দাখিল—20,00020,000
একই বিষয়ে পরবর্তী লিখিত জমা—10,00010,000
শুনানিতে উপস্থিতি2,30030,00032,300
পরবর্তী প্রতিটি শুনানি—5,0005,000

ধাপ 3A: অপোজিশন, যে কেউ, পৃথিবীর যেকোনো জায়গা থেকে

মার্ক জার্নালে প্রকাশ হলে সেটা সবার জন্য খোলা থাকে। তাই দেশে বা বিদেশে, যেখান থেকেই হোক, যে কেউ প্রকাশের পর ২ মাসের মধ্যে আপনার মার্কের বিরুদ্ধে অপোজিশন মামলা দিতে পারে। অপোজিশন না এলে আপনি সরাসরি ধাপ ৪-এ যাবেন। এলে মামলা শেষ হতে সাধারণত প্রায় ২ বছর বা তার বেশি লাগতে পারে।

কাজমোট খরচ (টাকা)
নোটিশ বা কাউন্টারস্টেটমেন্ট দাখিল (POA সহ)157,250
হলফনামা ও প্রমাণ দাখিল150,000
শুনানি, প্রথম দিন52,300
পরবর্তী প্রতিটি শুনানি (দিন হিসেবে)15,000
একই বিষয়ে পরবর্তী লিখিত জমা10,000

অপোজিশনের খরচ মামলার ধরন অনুযায়ী বদলাতে পারে। আগে থেকে সার্চ করে নিলে অপোজিশনের ঝুঁকি অনেক কমে।

সাধারণ প্রশ্ন

কতদিনে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন হয়?

আপত্তি বা অপোজিশন না হলে সাধারণত ১২ থেকে ১৮ মাসের মধ্যে রেজিস্ট্রেশন হয়ে যায়। অপোজিশন এলে মামলা শেষ হতে প্রায় ২ বছর বা তার বেশি লাগতে পারে।

নাম আর লোগো কি একসাথে আবেদন করা যায়?

নাম ও লোগো আলাদা মার্ক হলে প্রতিটির জন্য আলাদা আবেদন ও আলাদা ফি লাগে। আর যদি নাম লোগোর ভেতরে বা সাথে একটাই ডিজাইনে থাকে (কম্বাইন্ড মার্ক), তাহলে একটি আবেদনই যথেষ্ট।

ওয়ার্ড মার্ক, লোগো মার্ক আর কম্বাইন্ড মার্ক কী?

ওয়ার্ড মার্ক শুধু নাম বা লেখা। লোগো মার্ক শুধু ছবি বা চিহ্ন। কম্বাইন্ড মার্ক হলো লোগো ও নাম একসাথে একটি ডিজাইনে।

ট্রেডমার্ক সার্চ করতে কত খরচ?

আনুষ্ঠানিক সার্চ (সরকারি সিলসহ রিপোর্ট) ৭,৩০০ টাকা, ২০–৩০ কর্মদিবস। অনানুষ্ঠানিক সার্চ ১,৫০০ টাকা, ১–২ কর্মদিবস।

একটি ট্রেডমার্কের মোট রেজিস্ট্রেশন খরচ কত?

প্রতি মার্ক, প্রতি ক্লাসে মোট ৬৩,৬০০ টাকা, এর মধ্যে সরকারি ফি ৩৩,৭০০ টাকা। দুটি মার্কে মোট ১,২৭,২০০ টাকা।

ট্রেডমার্ক রিনিউয়ালের খরচ কত?

মেয়াদ শেষ হওয়ার আগে প্রতি মার্ক, প্রতি ক্লাসে ৩৯,১৫০ টাকা। মেয়াদ শেষের পরে (৬ মাসের মধ্যে) ৪৯,৯০০ টাকা। প্রথম মেয়াদ ৭ বছর, এরপর প্রতি ১০ বছরে রিনিউ।

অপোজিশন কে দিতে পারে?

জার্নালে প্রকাশের পর ২ মাসের মধ্যে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যে কেউ অপোজিশন দিতে পারে। এই মামলা শেষ হতে সাধারণত প্রায় ২ বছর বা তার বেশি লাগতে পারে।

আপত্তি এলে জবাবের খরচ আলাদা কি না?

হ্যাঁ। লিখিত জবাব ২০,০০০ টাকা, শুনানি ৩২,৩০০ টাকা। আপত্তি না এলে এই খরচ লাগে না।

আপনাদের কোনো হিডেন চার্জ আছে কি?

না। কোনো হিডেন চার্জ নেই। প্রতিটি ধাপের ফি এই পেজে পরিষ্কার লেখা আছে। শুধু ব্যাংক চার্জ প্রেরককে দিতে হয়।

ট্রেডমার্ক নিয়ে প্রশ্ন আছে?

আপনার নাম বা লোগো আমাদের পাঠান। আমরা সার্চ করে বলে দেব আবেদন করা যাবে কি না। কোনো হিডেন চার্জ নেই।

#ট্রেডমার্কবাংলাদেশ#ট্রেডমার্ক#SUPREMEiP

সরকারি ফি পরিবর্তন হতে পারে। সাধারণ তথ্য, আইনি পরামর্শ নয়। লিখেছে SUPREMEiP® আইপি টিম।